আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বন্যা কবলিত গবাদি পশু পালন কারিদের মাঝে গো খাদ্য বিতরন

আরো খবর

প্রতিনিধি,ফুলবাড়ী-কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্য কবলিত প্রান্তিক গবাদি পশু পালন কারিদের মাঝে গো খাদ্য বিতারন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রান্তিক গবাদি পশু পালনকারি ৫ ইউনিয়নের ২৬০ জনের মাঝে গোখাদ্য বিতরণ করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন গোলাম রব্বানী সরকার চেয়ারম্যন উপজেলা পরিষদ ফুলবাড়ী,  উপজেলা নিবার্হী অফিসার সুমন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হাওলাদার, ভেটেনারি সার্জন মাহামুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সারোয়ার পারভেজ,তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী  থানা, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যন এজাহার আলী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যন হারুন অর রশিদ, কাশিপুর ইউপি চেয়ারম্যন গোলজার হোসেন, ভেটেনারি ভি,এফ,এ গৌতম কুমার মোহন্ত, বিজিবির সদস্য সহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -