আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়ালন্দের পদ্মায় ধরা পড়েছে ৩৭কেজির বাগাইড় মাছ 

আরো খবর

 প্রতিনিধি, রাজবাড়ী 
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মানিকগঞ্জ জেলার জেলে গোবিন্দ হালদারের জালে ৩৭কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। রবিবার(২৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে গোয়ালন্দের পদ্মা নদীর চর কর্নেশোনা থেকে বিশাল এই মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে সকাল ৮ টার দিকে বিক্রির জন্য আনা হয়। সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী মোহাম্মদ চান্দু মোল্লা ১ হাজার ৩০০টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা দেশ রূপান্তর কে বলেন, বাগাইড় মাছটি জেলে গোবিন্দ হালদার দুলাল মৎস্য আড়তে নিয়ে এলে আমি সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি কিনে নেই। গোয়ালন্দের এমন বড় মাছের চাহিদা আছে অনেক। আমি ১ হাজার ৩০০ টাকায় কিনেছে, ইচ্ছা আছে ১০০ টাকা কেজি প্রতি দামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি কর দিবো। বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -