প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউপি নির্বাচনে নিয়ে খানমরিচ ইউনিয়নের পুকুর পাড় উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আছাদুর রহমান।

সভায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের বক্তব্য শোনার পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীগণ বক্তব্য রাখেন। নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী খান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী, অধ্যক্ষ সাইদুল ইসলাম ও আজাদ খান সহ প্রমূখ বক্তব্য রাখেন।
আলোকিত প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -