আজ বুধবার, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে  অভিযান ৩ মাদক ব্যবসায়ী আটক

আরো খবর

প্রতিনিধি, রাজবাড়ী 
রাজবাড়ী সদর ও গোয়ালন্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের মোঃ মোবারক বিশ্বাসের ছেলে মোঃ লিটন বিশ্বাস (৩৫), মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামের জামাল মালতের ছেলে রাজ্জাক মালত (৩২) ও জেলার গোয়ালন্দ পৌরসভার ৭ নং ওয়াড কাজিপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমান শেখের ছেলে মোঃ মনোয়ার শেখ ওরফে মনো (৪২)। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গত মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) রাতে মাদকদ্রব্য বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযান পরিচালনা করেন, পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমান।তিনি জানান, মাদক বিক্রেতাদের আটক করতে ও মাদকদ্রব্য উদ্ধার করতে জাল পাতা হয়। প্রথমে ২৬ পুড়িয়া হিরোইন (ওজন ২ গ্রাম) ও মাদক দ্রব্য বিক্রির ১২ হাজার টাকা সহ জেলা সদরের বরাট ইউনিয়নের মোঃ মোবারক বিশ্বাসের পুত্র মোঃ লিটন বিশ্বাস (৩৫) কে আটক করা হয়। তার শিকারোক্তি অনুযায়ী গোয়ালন্দ জামতলা থেকে গোয়ালন্দ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাজিপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমান শেখের ছেলে মোঃ মনোয়ার শেখ ওরফে মনো (৪২)আটক করা হয়। তার কাছ থেকে ৫ (পাচ) গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের তথ্য অনুযায়ী রাত সাড়ে ১০ টায় গোয়ালন্দ মোড় থেকে ২ শত পিস ইয়াবা সহ মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামের জামাল মালতের পুত্র রাজ্জাক মালত (৩২) কে আটক করা হয়। আটক কৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২ টি ও গোয়ালন্দ ঘাট থানায় ১ টি মোট ৩ টি মামলা দায়ের করা হয়। আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -