প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
ভাঙ্গুড়া থেকে চাটমোহর, আটঘরিয়া টেবুনিয়া দাশুরিয়া ঈশ্বরদী পাবনা যাওয়ার যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় রাস্তা ছিলো এটি। সময়ের বিবর্তনে আজ অবহেলিত! ভাঙ্গুড়া ফরিদপুর চাটমোহর উপজেলার হাজার হাজার মানুষের এ রাস্তায় মন্ডুতোষ, বোয়ালমারী, রামচন্দ্রপুর, মল্লিকচক, গজারমারা, জালেশ্বর সহ শতাধিক গ্রামের মানুষ এর যাতায়াতের পথ এটি। গত ৫/৬ বছরে রাস্তায় কাজে হাত লাগানো হয় নি। রাস্তা ভেঙে খাল হয়েছে, ধ্বসে গেছে মাটি উঠে গেছে, ইট খোওয়া বালি কার্পেটিং রসদ উঠে গেছে। প্রায়ই দূর্ঘটনার সম্মমুখীন হতে হয়। এছাড়া অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়া, মানুষের হাট বাজারে যাওয়া আসায় প্রচন্ড ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রায় অর্ধযুগের বেশি সময় ধরে রাস্তাটি কর্তৃপক্ষের অযত্ন অবহেলা আর বঞ্চনার স্বীকার। এলাকাবাসী রাস্তা মেরামতের জন্য দৃঢ়ভাবে আশাবাদী।
আলোকিত প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -

