আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় পার ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা): 
ভাঙ্গুড়া উপজেলার  পার-ভাঙ্গুড়া ইউনিয়ন  আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা  ১৫ সেপ্টেম্বর  বুধবার অনুষ্ঠিত হয় । পার ভাঙ্গুড়া ইউনিয়ন  আওয়ামী লীগের উদ্যোগে  পার- ভাঙ্গুড়া  ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  লোকমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী খান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী, অধ্যক্ষ সাইদুল ইসলাম ও আজাদ খান প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী।
আলোকিত প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -