আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী মেডিকেল কলেজে করোনায় মৃত্যু-৫

আরো খবর

প্রতিনিধি,রাজশাহী :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নাটোরের ২ জন, রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে রোগী মারা গেছেন।রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৫৫ জন।

 

আলোকিত প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -