আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া):
বগুড়ার শাজাহানপুরে সড়ক র্ঘটনায় ফরিদা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার আড়িয়া বাজার সংলগ্ন কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া হাফেজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা বেওয়া আড়িয়া ইউনিয়নের বামুনিয়া আকন্দপাড়ার মৃত্যু সেকেন্দার আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা মহিলাটি ভিক্ষা করার জন্য প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে আড়িয়া বাজারে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পারাপার হতে বগুড়ামুখী অজ্ঞাতনামা একটি কোচ ধাক্কা দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। হোটেলের বাজার করতে আসা আঃ মজিদ জানান, ঢাকা দিক থেকে ছেড়ে আসা একটি আলহার্মরা পরিবহন দু তিনটি যানকে অতিক্রম করে গিয়ে মহিলাকে পৃষ্ট করে চলে যায়। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফিরোজ আলম জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হাতে হস্তান্তর ব্যবস্থা হচ্ছে।  অজ্ঞাতনামা কোচটি আটক করা সম্ভব হয়নি।

আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -