আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাই বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই উপজেলায় ২০২০-২১ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১/২০২১ -২০২২ মৌসুমে উচ্চ ফলনশীল নাবী পাট বীজ, ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার পরিষদ কমপ্লেক্স এর সামনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫০০ গ্রাম পাট বীজ,৩০ কেজি করে সার,কৃষি পুনর্বাসন সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াদ্দেস হোসেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো.আরিফুল হাসান।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুজ জামান। কৃষি সম্পসারন অফিসার ও মৎস্য কর্মকর্তা। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘কৃষি বান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এই করোনা কালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তাও জনপ্রতিনিধি দের।কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদেরমধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।তিনি আরও বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই কৃষকদের সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করার অনুরোধ রইলো।
আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -