আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে যুব উন্নয়নের পিছন থেকে কামাড়পাড়া পর্যন্ত সড়কের বেহাল দশা

আরো খবর

প্রতিনিধি,কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়নের অন্যতম ব্যস্ত সড়ক যুব উন্নয়নের পিছন থেকে কামাড়াপাড়া পর্যন্ত চলাচলের রাস্তার বেহাল দশার কারনে দুর্ভোগে প্রায় ১ হাজার পরিবার। রাস্তাটি পরিণত হয়েছে সড়ক থেকে খালে। এছাড়াও এই রাস্তা দিয়ে শহরের প্রায় চার পাঁচ হাজার লোক প্রতিদিন চলাচল করতো । কিন্তু বর্তমানে রাস্তাটি জনগনের চলাচলের অনুপযোগি হয়ে যাওয়ায় প্রতিনিয়তই বিরম্ভনার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারনে মুল রাস্তায় পানি উঠে পড়েছে। রাস্তার এই বেহাল দশার কারণে রাত্রে ঘর থেকে বের হওয়া অনেক দুস্কর হয়ে পড়েছে। শিশু বাচ্চা ঘর থেকে খেলার ছলে বের হলেও পানিতে ডুবে মৃত্যুর আশঙ্খা রয়েছে। এলাকার বয়োঃবৃদ্ধ এবং রোগিদের হাসপাতালে নিতেও পড়তে হয় চরম ভোগান্তিতে। শিশু,বৃদ্ধদের কোলে করে পার করতে হয় পানিতে ডুবে যাওয়া এই রাস্তা দিয়ে । এ ব্যাপারে মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদের সঙ্গে মোবাইল ফোনে আলোকিত প্রতিদিন এর জেলা প্রতিনিধির সাথে কথা হলে তিনি জানান ,রাস্তাটি করার জন্য তিনি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ারের মাধ্যমে মাপ দিয়ে কাজটি করার চেষ্টা করেছেন। কিন্তু স্থানীয় সাংসদের ডিও লেটার না থাকার কারণে তখন কাজটি করতে পারেননি। তিনি অচিরেই কিশোরগঞ্জ এক আসনের সাংসদের ডিও লেটার নিয়ে কাজ দ্রুত করার আশ্বাস দেন।

আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -