আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফেনীর এনএসআই উপপরিচালক ইউছুফ

আরো খবর

প্রতিনিধি,ফেনী :
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ফেনীর উপপরিচালক ডিএম ইউছুফ হোসেন আর নেই। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহে রাজেউন। তিনি বৃহস্পতিবার(৯সেপ্টেম্বর) সকাল ১০ টা ৪২ মিনিটের সময় ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল  এন্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৫০ বছর। আজ বাদ যোহর রাজধানীর এফডিসি প্রাঙ্গনে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি ২ মেয়ে স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাসান মাহমুদ মামুন জানান, বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত অবস্থায় এনএসআই উপপরিচালক হাসপাতালে ভর্তি হন। ১০ টা ৪২ মিনিটে তিনি মারা যান। নিহতের মেয়ে আবিদা তাসকিন ঐশী জানান, সাতক্ষীরা জেলার কালীগঞ্জের বেনাদনা গ্রামে তার পৈত্রিক বাড়ি। তবে রাজধানীতে জানাজা শেষে তার  বাবাকে মোহাম্মদপুরস্থ কবরের স্থানে দাফন করার পারিবারিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে এনএসআই উপপরিচালকের আকস্মিক মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে তার মরদেহ দেখতে এসে দাফন-কাপনের ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এছাড়াও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ জেলার বিভিন্নস্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শেষ বারেরমত দেখতে ছুটে আসে।
আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -