আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারের ভাল চায় না তারাই হাতুড়ি-শাবল দিয়ে আশ্রয়ণের ঘর ভেঙ্গেছে

আরো খবর

আলোকিত ডেস্ক :

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় দেড় লাখের মতো ঘর নির্মাণ করা হয়েছে। ত্রুটি ধরা পড়েছে মাত্র তিনশ ঘরে। যারা সরকারের ভাল দেখতে পারে না তারাই  হাতুড়ি-শাবল দিয়ে ঘর ভেঙ্গে গণমাধ্যমে দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যেখানেই ঘর ভাঙার তথ্য পেয়েছি সেখানেই খোঁজ নিয়েছি। যারা এর  সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের নাম-ঠিকানাও পেয়েছি। তবে কিছু কিছু জায়গায় অতিবৃষ্টির কারণে মাটি ডেবে গিয়ে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নয় জায়গায় আমরা দুর্নীতি খুঁজে পেয়েছি। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের শক্তিশালী সংগঠন থাকায় করোনা মহামারির ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব হয়েছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ সভা সাড়ে ১০টায় শুরু হয়ে সোয়া ১২টা পর্যন্ত চলে। উক্ত সভায় আওয়ামী লীগের প্রায়  অর্ধশত নেতা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -