আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ চুরি পড়ে বসে থাকবে না-ওসি দীপক

আরো খবর

ক্রাইম রিপোর্টার,মুন্সিগঞ্জ :
বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন,বন্দর থানা পুলিশ সব সময় আপনাদের পাশে থেকে মাদক,সন্ত্রাস নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি এলাকায় মাদক সন্ত্রাসীদের বিরোদ্ধে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করব। আপনাদের আরেকটা ম্যাসেজ দিতে চাই আমি বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা। বন্দর এলাকায় কেউ মাদক,সন্ত্রাস করবেন আর পুলিশ চুরি পড়ে বসে থাকবে এটা ভাববেন না। আপনি যে ভাইয়েরই লোক হন না কেন কোন ছাড় দেয়া হবে না। আমরা বন্দরের প্রতিটি স্থানে মনিটরিং করছি। বুধবার(৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২০নং ওয়ার্ড  বেপাড়ীপাড়া এলাকায় ৭নং বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,যতক্ষন বন্দরে আমি ওসিগিরি করব ততক্ষন মাদক,সন্ত্রাসবাদের কোন ঠাঁই হবে না। কিন্তু এজন্য আপনাদের সহযোগিতা আমার অবশ্যই লাগবে। ইদানিং কালে আমরা শুনতে পাই বড় বড় ব্যানার-ফেষ্টুন ধারীরা মাদক-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলব আপনি যত বড় ভাইই হয়ে থাকেন আপনাকেও আইনের আওতায় আনা হবে। পুলিশ জনগনের বন্ধু। পুলিশের একার পক্ষে মাদক অপরাধ নির্মূল সম্ভব নয়। মাদক-সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে মাদক-সন্ত্রাস মুক্ত একটি সুন্দর নগরী গড়ে তুলি। বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্যাহ সানু,নাসিক ১৯,২০ ও ২১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ,বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকী,বন্দর থানা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদ হাসান মৃধা,২০নং ওয়ার্ড আ’লীগ নেতা শফিউল্লাহ,আসাদুজ্জামান খোকন,কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম,রবি মিয়াজী,ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন,মিশুক প্রমূখ।
আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -