আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ধুনটের চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

আরো খবর

প্রতিনিধি, বগুড়া; 
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে  বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চিকাশী স্কুল এর হল রুমে চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশার সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন নবী তারিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন সহ আরো অনেকই।কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক  আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশীদের কমপক্ষে তিন জন প্রার্থীর নাম পাঠানোর নির্দেশনা থাকলেও বিশেষ বর্ধিত সভায় উন্মুক্ত আলোচনায় সাত জন প্রার্থী নৌকা মার্কা চেয়েছেন। তারা হলেন, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা,বর্তমান চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সফিক, আমজাদ হোসেন, রেজাউল করিম, মাহবুবুর রহমান মাসুদ, পল্লী চিকিৎসক সফিকুল ইসলাম সফি। সকল প্রার্থীরা অঙ্গীকারও করেছেন দল যাকে মনোনীত করবে সবাই  তার পক্ষে কাজ করবেন। এসময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর, ২০২১/ H
- Advertisement -
- Advertisement -