আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

উলিপুরে ৫ বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু

আরো খবর

প্রতিনিধি, উলিপুর(কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের উলিপুরে ৫ বছরের শিশু জিহাদ হাসান পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের নন্দুনেফরা তেলিপাড়া গ্রামের লূৎফর রহমানের পুত্র জিহাদ হাসান, বসত বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে পেয়ারা পাড়ার জন্য পেয়ারার গাছে উঠে। তাকে অনেক্ষণ যাবৎ দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করেন। অনেক খোঁজা খুঁজির পর তাকে না পেয়ে পেয়ারা গাছের নিচে তার পায়ের জুতা দেখতে পায় লোকজন। পরে স্বজনরা ওই পুকুর থেকে জিহাদের ডুবন্ত মরাদেহ উদ্ধার করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৫ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -