আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

তিনদিনের সরকারি সফরে ভারত গেলেন-সেনাপ্রধান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

তিনদিনের সরকারি সফরে ভারত গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভারতের উদ্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এসময় সেনাপ্রধান ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন বলে জানায় আইএসপিআর। এছাড়া সফরকালে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে ৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -