প্রতিনিধি,ভাঙ্গুড়া(পাবনা) :
চলনবিল বিধৌত ভাঙ্গুড়া উপজেলার সর্বত্র বন্যার পানি হুহু করে বেড়েই চলছে। তলিয়ে যাচ্ছে গ্রাম জনপদের কাঁচা ঘর-বাড়ি। মৎস্য চাষের ঘেড়, পুকুর জলাশয়। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য খামারের খামারি।নষ্ট হচ্ছে কাঁচা মরিচের ক্ষেত-খামার সহ শাক সবজির বাগান। ক্ষতি সাধিত হচ্ছে গরু ও মুরগির খামার।দেখা দিয়েছে গো খাদ্যের সংকট। ইতিমধ্যে তলিয়ে গেছে খানমরিচ, দিলপাশার, অষ্টমনিষা, পার ভাঙ্গুরা, ভাঙ্গুড়া সদর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর। রেলব্রীজগুলো পানি ছুঁই ছুঁই হওয়ায় ব্রীজের নীচ দিয়ে নৌকা চলাচল প্রায় বন্ধ। ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট সড়কগুলো।বন্যার্তদের জন্য স্হানীয় ভাবে,প্রশাসনিকভাবে সাহায্য সহযোগিতা সংবাদ লেখা পর্যন্ত নাই বললেই চলে।
আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -

