আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পারকি সৈকতে ভেসে এসেছে মরা তিমি

আরো খবর

প্রতিনিধি, আনোয়ারা(চট্টগ্রাম) :
চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকতে ভেসে এসেছে মরা একটি ডলফিন । শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সৈকতে পরিত্যক্ত জাহাজের পশ্চিম পাশে এটি দেখতে পান পর্যটক ও স্থানীয়রা। প্রাণী বিশেষজ্ঞদের মতে এটি বিপন্ন ইরাবতী প্রজাতির ডলফিন। স্থানীয় সূত্রে যায়, ডলফিনটি প্রায় ছয় ফুট লম্বা আর প্রস্থে দুই ফুটের বেশি। তবে মারা যাওয়া ডলফিনের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতস্থান রয়েছে। এটি দ্রুত সরানো দরকার। নইলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এদিকে খবর পেয়ে উপজেলা প্রশাসন,বিট পুলি,বন বিভাগ,পরিবেশ অধিদপ্তর,প্রাণি সম্পদ ও মৎস অধিদপ্তরের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত হন। আনোয়ারা উপজেলার ইউএনও শেখ জুবাইয়ের আহমদ বলেন, মৃত তিমিটির আগে নমুনা সংগ্রহ করা হবে নমুনা সংগ্রহের পর চারদিকে দূর্গন্ধ ছড়ানোর আগেই মাটিতে পুঁতে ফেলা হবে৷
আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -