আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দূর্ঘটনায় ঢাকায় ফেরা হলোনা রাজ কুমারের

আরো খবর

প্রতিনিধি,শাজাহানপুর(বগুড়া) :

সড়ক দূর্ঘটনায় ঢাকায় কর্মস্থলে ফেরা হলোনা রাজ কুমার দেবনাথের। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।  শুক্রবার(৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা(সদর) টিএমএসএস ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে একই দিক থেকে আসা ট্রাকের চাঁপায় রাজ কুমার দেবনাথ(৩৬) নামের এক ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থলেই মারা যায়। নিহত ব্যক্তি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার তারাপুর গ্রামের বাদল চন্দ্র দেবনাথ এর ছেলে। জানা গেছে, রাজু দেবনাথ শুক্রবার নিজবাড়ি আদমদীঘি তারাপুর থেকে নিজের রেজিস্ট্রেশনকৃত ১২৫সিসি ডিসকভার মোটর সাইকেল যোগে নিজ কর্ম ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে ছিলেন কিন্তু পথিমধ্যে দূর্ঘটনায় প্রাণ হারিয়ে না ফেরার দেশে চলে যায়। স্থানীয় এক আওয়ামীলীগের এক নেতা জানান, অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি চালিত থ্রিহুলার,যত্রতত্র রাস্তার পাশে গাড়ি পার্কিং দূর্ঘটনার মুল কারণ। তাছাড়া ওই এলাকাতেই গত সপ্তাহে সড়ক দূর্ঘটনায় শালি-দুলাভায়ের মৃত্যু হয়। বগুড়ার শেরপুর হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ বানিউল আনাম জানান, সকাল ৬টার দিক একই দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে তার মৃত্যু হলে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পরিবারের কাছে সংবাদ পৌঁছানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -