আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের

আরো খবর

হাসান আহমেদ, বরিশাল:
বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন মোল্লারহাওলা গ্রামের সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মোঃ ফরিদ হাওলাদারের ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী  মোঃ মেহেদী হাসান প্রিন্স (১৬) । ৩রা সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে এগারোটায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। মামা এবং ভাগনে দুজন দুটি বাইক নিয়ে গ্রামের পথে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিলো। পতাং বাজারের উত্তর পাশে হঠাৎ করে তাদের সামনে দিয়ে একটা ছোট বাচ্চা দৌড় দেয়। এতে প্রিন্স তার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির উপর পড়ে। তাতে তার মাথায় মারাত্মক জখম হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। সাথে থাকা তার মামাও দুর্ঘটনার শিকার হয়। তাকেও আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৪ সেপ্টেম্বর ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -