প্রতিনিধি,ফেনী :
প্রেম সংক্রান্ত বিরোধে রক্তাক্ত আবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ড বিজয়সিংহ এলাকার হাজী কলোনীতে আল আমিন (২৫) নামক এক যুবক তার ভাই তোফাজ্জল ও তাদের বন্ধু ডায়মন্ড দীর্ঘদিন রুম ভাড়া করে বসবাস করত। শুক্রবার ভোরে কলোনীর ভাড়া বাসায় আল আমিন (২৫) মরদেহ রক্তাক্ত আবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে তার ভাই তোফাজ্জল কে চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। তাদের অপর বন্ধু রুমমেট ডায়মন্ড ঘুমন্ত অবস্থায় আল আমিন কে হত্যা করে ও তোফাজ্জল কে গুরুতর আহত করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। এদিকে শুক্রবার দিবাগত-রাতে হাজী কলোনীর রুম থেকে হঠাৎ করে চিৎকারের আওয়াজ ভেসে আসলে আশে পাশের লোকজন এগিয়ে আসে। এ সময় তারা রুমের দরজা খোলা আবস্থায় আল আমিনের নিথর দেহ এবং তোফাজ্জল কে গুরুতর আহত আবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহত আল আমিন, গুরুতর আহত তোফাজ্জল ও অভিযুক্ত ডায়মন্ড ৩জনই নওঁগা জেলার ঠাকুরমান্দা থানার রাজেন্দ্রভাটি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, এরা ৩ জনই দীর্ঘদিন এই কলোনীতে বসবাস করছেন। তারা সবাই সাইকেলে করে হকারী করত। প্রেম সংক্রান্ত বিরোধে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে স্থানীয়রা জানান। স্থানীয় মান্নান জানান, এক হিন্দু মেয়েকে নিহত আল আমিন ও অভিযুক্ত ডায়মন্ড দুইজনই ভালো বাসতো।মেয়েটির বাড়ী ও নওঁগায়। এদিকে শুক্রবার ভোর রাতে ফেনী মডেল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন জানান, বিজয়সিংহ এলাকার হাজী কলোনীতে ঘুমন্ত অবস্থায় একজনকে হত্যা করা হয়। অভিযুক্ত ডায়মন্ডকে খুঁজছে পুলিশ।
এলাকাবাসী এ হত্যাকান্ডর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
আলোকিত প্রতিদিন/ ৩ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -

