আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বিকল পাওয়ার  ট্রান্সফরমার  নতুনভাবে প্রতিস্থাপনের কার্যক্রম চলমানঃ নির্বাহী প্রকৌশলী

আরো খবর

আবু সায়েম, কক্সবাজারঃ
কক্সবাজারে ট্রান্সফরমার  নষ্ট হওয়ায় নতুনভাবে স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।ট্রান্সফরমার নতুনভাবে স্থাপনের কার্যক্রম  চলমান থাকায় কক্সবাজারে বেশীরভাগ এলাকায় লোডশেডিং হচ্ছে। জনগণের কষ্ট এবং ভোগান্তির কথা চিন্তা করে এ  নিয়ে বিতরণ বিভাগ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি দুঃখ প্রকাশ করেছেন। যথাসময়ে নতুন ট্রান্সফরমার স্থাপন  এবং কাজের গতি তরান্বিত করে শীঘ্রই ভোগান্তি ও কষ্ট দূর হবে বলে আশ্বস্ত করেন তিনি। আগামী ১৫ ই সেপ্টেম্বর ট্রান্সফরমার স্থাপন হবে বলে আশাবাদী নির্বাহী প্রকৌশলী। নতুন ট্রান্সফরমার স্থাপনের সময় পর্যন্ত তিনি কক্সবাজারবাসীকে ধৈর্য্যধারণ ও সহযোগিতার অনুরোধ করেন। বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার সূত্রে জানা যায়,রেল লাইনের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ মাঝে মধ্যে বন্ধ হচ্ছে, ফলে লোডশেডিংও  হচ্ছে । ১৫ ই সেপ্টেম্বরের পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক নিয়মে চালু থাকবে এবং কক্সবাজারবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুবিধা পাবেন । আরো জানা যায়, গত ২৮ আগষ্ট রাত  ১১ টায় ঝিলংজা গ্রীড সাব স্টেশনের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  দুইটি পাওয়ার ট্রান্সফর্মারের মধ্যে একটি বিকল হয়ে যায়। ফলে কক্সবাজারের বিদ্যুৎ সরবরাহ  ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। সারারাত কক্সবাজারের যোগ্য ও দক্ষ  নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণির পরিশ্রম,  এবং  বিচক্ষণতায় দপ্তরের সকল প্রকৌশলী ও কারিগরি কর্মচারিদের সহযোগিতায় বিকল্পভাবে  বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করেন।সেজন্য বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং ও দেয়া হচ্ছে। বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহঃ উপপ্রকৌশলী আব্দুর রহমান দুলাল বলেন, নির্বাহী প্রকৌশলীর নিবিড় তত্ত্বাবধায়নে নতুন একটি পাওয়ার ট্রার্ন্সফরমার স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সকল প্রকৌশলীবৃন্দ যথাসময়ে নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপনে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন।   উক্ত কাজ আগামী ১৫ ই সেপ্টেম্বরের  মধ্যে শেষ হবে।  উক্ত কাজ শেষ হলে আর লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন তিনি। বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি  বলেন, কক্সবাজারে রেল প্রজেক্টের কাজের স্বার্থে  সরকারি মালিকানাধীন জাতীয় গ্রিড রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণকারি প্রতিষ্ঠান  পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এর দোহাজারি গ্রিড উপকেন্দ্র হতে ২ টি ১৩২কেভি (১৩২,০০০ ভোল্টেজ) সঞ্চালন লাইনের মাধ্যমে কক্সবাজার পুরো জেলা বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু রেল লাইনের উন্নয়নমূলক কাজের স্বার্থে ১টি (সঞ্চালন লাইন) বন্ধ রেখে কাজ চলমান রয়েছে। উক্ত সময়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা  কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর  কক্সবাজার জেলার মহেশখালী, চকরিয়া, পেকুয়া, ঈদগাহ এবং রামু কক্সবাজার সদর উখিয়া টেকনাফ ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সন্ধ্যা কালীন সময়ে লোড শেডিং হচ্ছে বলে জানান তিনি। সরকারের উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ধৈর্য্য সহকারে উক্ত কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -