আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারায়  আইন শৃংখলা কমিটির মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি,আনোয়ারা (চট্টগ্রাম):
আনোয়ারা  উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এ সভা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার  শেখ জোবায়ের আহম্মেদ এর  সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান তৌহিদুল হক চৌধুরী  উপ‌জেলা  সহকারী কমিশনার ( ভূমি)  তানবীর হাসান চৌধুরী,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার , ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি এম এ মান্নান, ইউপি চেয়ারম্যান অসিম কুমার দেব, কাইয়ুম শাহ, ইয়াছিন হিরো, জানে আলম,শাহাদাত হোসেন,আনোয়ারা প্রেসক্লাবে র সভাপতি এম আনোয়ারুল হক,সাংবাদিক নূরুল ইসলাম, রুপন দত্ত সহ উপ‌জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ । এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন। পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। বৈ‌শিক মহামা‌রি ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় সকল‌কে স্বাস্থবি‌ধি মে‌নে চলার আহব্বান জানান।
আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -