প্রতিনিধি,আনোয়ারা (চট্টগ্রাম):
আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে রবিবার (২৯ আগষ্ট) উপজেলা পরিষদ সেমিনার রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ’’বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় মৎস্য সপ্তাহে দেশি মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। ২৮শে আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি প্রচার প্রচারনাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রশিদুল হক, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো.হুজ্জাতুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জাহেদুল হক, রুপন দত্ত, খালেদ মনসুর, মহিউদ্দিন মনজুর, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, কোরবান আলী টিটু, মো. রিয়াদ, হ্রদয় হাসান জাহিদ প্রমূখ। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -

