আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

গলাচিপায় মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় ও চেক বিতরণ

আরো খবর

প্রতিনিধি,গলাচিপা (পটুয়াখালী):

“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর তৃতীয় দিনে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি ধলা মাঝি ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের মৎস্য চাষিরা, সুশীল সমাজ, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারিবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। পরে ১২ জন ঝুঁকিপূর্ণ সুফলভোগিদের মাঝে এক কালীন আর্থিক অনুদান চেক বিতরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -