আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

প্লাটফর্মেই মারা গেলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

আরো খবর

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা): 
স্ত্রীর ডাক্তারী রিপোর্ট আনতে বাড়ি থেকে বের হন পাবনার ভাঙ্গুড়া উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মজিদ।  রাতের ট্রেন ধরতে তিনি আসেন স্টেশন  প্লাটফর্মে। কিন্তু ট্রেন আসার আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি  মৃত্যুর কোলে ঢোলে পড়েন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। শুক্রবার রাত দেড়টার দিকে পৌরশহরের বড়ালব্রিজ রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটেছে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,  উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ (পিআরএল) কর্মকর্তা  আব্দুল মজিদের স্ত্রী  শেফালি খাতুন ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাঁকে চেকআপ করানো হয়। স্ত্রীর ডাক্তারী রিপোর্ট আনার উদ্দেশ্য তিনি শুক্রবার রাতের ট্রেনে ঢাকায় যেতে বড়ালব্রিজ স্টেশন প্লাটফর্মে আসেন। সেখানে তিনি আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় ছিলেন।  কিন্তু ট্রেন আসার আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার  বেলা ১১ টায় বড়ালব্রিজ খেলার মাঠে তাঁর জানাযা শেষে তাঁর গ্রামের বাড়ি পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার হাংড়াগাড়ী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আলোকিত প্রতিদিন/ ২৮ আগস্ট, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -