আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চলনবিলে আলো ফ্রি টেলিমেডিসিনে দু’সপ্তাহে সেবা পেলেন ৫৩৫ জন

আরো খবর

প্রতিনিধি,ভাঙ্গুড়া(পাবনা):
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে “চলনবিলের আলো’ পত্রিকার উদ্যোগে ও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী ফ্রি টেলিমেডিসিন সেবা কার্যক্রম গ১২ আগস্ট আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।  বুধবার ২৫ আগস্ট  ফ্রি টেলিমেডিসিন সেবার দু’সপ্তাহে ইতিমধ্যে এ সেবায় ৫৩৫ জন বিভিন্ন রোগ ও সমস্যায় সেবা গ্রহন করেছেন। ফ্রি টেলিমেডিসিন সেবা গ্রহীতা ভ্যান চালক মোজাম্মেল বলেন, বিনা ভিজিটে ঘরে থেকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেয়ে আমি উপকৃত হয়েছি। আমি চলনবিলের আলো পরিবারকে ধন্যবাদ জানাই, করোনা কালিন সময়ে ফ্রি চিকিৎসার আয়োজন করায় জন্য।
আলোকিত প্রতিদিন/ ২৫ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -