আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারাই ব্যতিক্রমী উদ্যোগ : ৪১দিন নামাজ পড়লে পুরষ্কার

আরো খবর

প্রতিনিধি, আনোয়ারা
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হযরত আবু বকর সিদ্দিক (রঃ) জামে মসজিদে ৪১ দিন জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ  আদায়কৃত ছাত্রদের মধ্যে সাইকেল , ফ্যান, জায়নামাজ  দিয়ে পুরস্কৃত করা হয়। (২০ আগস্ট) শুক্রবার জুমার নামাজের পর  এই পুরষ্কার বিতরন করা হয়। উক্ত আয়োজনের উদ্বোধক হিসেবে ছিলেন মসজিদের পেশ ইমাম এবং খতিব জনাব মওলানা মোহাম্মদ মফিজুর রহমান। প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নাছির মোহাম্মদ এন্ড কোং এক্যাউন্টট্যান্টস এর প্রিন্সিপ্যাল আলহাজ্ব মোহাম্মদ নুরুল হুদা মনসুরি , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝি বাশি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আবু জাহের চৌধুরী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এভিপি আলহাজ্জ্ব মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ্ব মোঃ আবুল বাশার। অতিথিদের সংক্ষিপ্ত বক্তৃতায় মসজিদ কমিটির এই উদ্যোগ প্রশংসার দাবীদার এবং সমাজের সকল মুসলিম মানুষকে ৫ ওয়াক্ত নামাজের উৎসাহ যোগাবে। এছাড়াও সালাত বিষয়ক বিভিন্ন হাদিস এবং কোরাআনের আয়াত আলোচনা করা হয়। মসজিদ পরিচালনা কমিটি পক্ষ থেকে জানানো হয় , শৈশব থেকেই মূলত নামাজের প্রতি উদ্ভূদ্ধ করতেই এই উদ্যোগ । পুরষ্কার প্রাপ্তদের মধ্যে ৪১ দিন ৫ ওয়াক্ত জামায়াতের সাথে সালাত আদায়ের জন্য ৭ জন একটি করে সাইকেল ও জায় নামাজ,  পূর্ণ ৪১ দিন আদায়ে ব্যাতিত হয়েছেন তাদের মধ্যে ১৩ জনকে টেবিল ফ্যান ও জায়নামাজ প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২১ আগস্ট ২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -