আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

তুলাসার ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় খালেদা জিয়ার জন্মদিন পালন 

আরো খবর

প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহ্ফিল আয়োজন করে শরীয়তপুর সদর উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল। কর্মসূচি সফল করতে তুলাসার ইউপি চেয়ারম্যান জাহিদ ফকির সহযোগিতা করেছেন।
জানা যায়, গতকাল (১৭ আগস্ট), সদর উপজেলার তুলাসার ইউনিয়নের মাস্টার আবু তালেব হাই স্কুলের বারান্দায় ১৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে তার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করে শরীয়তপুর সদর উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল।
এ অনুষ্ঠান করতে নানাভাবে সহযোগিতা করেছেন তুলাসার ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ ফকির। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করে বলেন, ‘শরীয়তপুর শহরে কোথাও খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করতে না পেরে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় তার বাড়ির কাছেই এ প্রহসনের জন্মদিন পালন করে ছাত্রদল। স্থানীয় আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি এখন দল ভারি করতে বিএনপি কর্মীদের শেল্টার দিচ্ছেন।’সদর উপজেলা ছাত্রদলের নির্ভরযোগ্য কর্মী বাবু মুঠোফোনে বলেন, ‘সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোভন ফকির (জাহিদ ফকিরের আপন চাচাতো ভাই) ও সাধারণ সম্পাদক দুলাল ঢালীর নেতৃত্বে নিরাপদ স্থান ভেবেই ঐ স্থানে কর্মসূচি পালন করা হয়।’
এ দিকে এ কর্মসূচি ঘিরে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করে বলছেন, গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন জাহিদ ফকির। তখন থেকেই নির্বাচনে জয়লাভ করতে ও নিজের দল ভারী করতে বিএনপি’র নেতাকর্মীদের সাথে যোগসাজশ করে আসছেন।’ তারা আরো বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে তার আপন দুই চাচাতো ভাই শোভন ফকির ও শরীয়তপুর সরকারি কলেজ শাখা সলিল ফকিরের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের সুযোগ সুবিধা প্রদান করে তার পক্ষে রাখছেন এবং খালেদা জিয়ার বানানো জন্মদিন পালন করতে নিজের বাড়ির পাশের স্কুলে ব্যবস্থা করে দিয়েছেন। গতবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে বিএনপি নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় ও সমর্থনে চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জাহিদ ফকির।’
এ দিকে, এ বিষয়ে তুলাসার ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ ফকিরের সাথে সরাসরি কথা বলতে তুলাসার ইউনিয়ন পরিষদে গেলে তাকে পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন/ ১৮ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -