আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পাথালিয়া ইউনিয়নে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

আরো খবর

সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ই আগস্ট বুধবার দুপুরে পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র ইউনিয়ন আওয়ামী লীগ এবং অংঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন। সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। এসময় আরো উপস্থিত ছিলেন পাথালিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, হাজী আহসান হাবীব ইজাবুল সহ অত্র ইউনিয়ন আওয়ামী লীগ এবং তার অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।
আলোকিত প্রতিদিন/ ১৮ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -