প্রতিনিধি, দিনাজপুরঃ
নিয়োগের স্থগিতাদেশ চেয়ে স্কুল কমিটির একাংশ আবেদন করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর। প্রাপ্ত অভিযোগে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও বর্তমান সভাপতি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া যোগসাজস করে এক একটি পদের বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন মর্মে অভিযোগ করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর নিয়োগের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন ওই স্কুলের জমিদাতা ও এলাকাবাসী। উক্ত স্কুলের জমিদাতা ও ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ আজহারুল চৌধুরী সাংবাদিকদের জানান, আয়া, নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মী এ ৩টি পদের বিপরীতে অনেকের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। ৩টি চাকুরী হওয়ার পর বাকীদের টাকা ফেরৎ দিবেন। বর্তমান সভাপতি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া নিজের ক্ষমতা বলে নিয়োগের প্রক্রিয়া করে আসছেন। ৩টি পদের বিপরীতে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন এ জন্য আমরা এলাকাবাসী গণস্বাক্ষর দিয়েছে ওই নিয়োগের বিপরীতে দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সাথে সাংবাদিকরা কথা বললে তিনি জানান, আমি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত। অত্র স্কুলের সভাপতি নিজস্ব ক্ষমতা প্রদর্শন করে নিয়োগ
প্রক্রিয়ায় ব্যস্ত। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে সাংবাদিকরা কথা বললে তিনি জানান বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তাহলে এ ব্যাপারে আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ২০২১/ আর এম

