আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

 কক্সবাজারে দক্ষিণ বনবিভাগ কর্তৃক নানা আয়োজনে শোক দিবস পালিত 

আরো খবর

আবু সায়েম, কক্সবাজারঃ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে শোক দিবসের অংশ হিসেবে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শহীদদের স্মরণে বিভিন্ন ফলজ চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অরুণোদয় স্কুল,কক্সবাজারের বিভিন্ন  উপজেলায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে শোক দিবসে বিভিন্ন ফলজ চারা বিতরণ করা হয়,এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বনবিভাগ সূত্রে জানায়,১৫ ই আগষ্ট শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বনবিভাগের কর্মকর্তারা বিভিন্ন ফলজ চারা রোপণ এবং বিতরণ করেন। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ফলজ চারা রোপণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোহাঃ হাসানুজ্জামান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -