প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ):
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের রূহের মাগফেরাত কামনায় ৪৬তম শাহাদৎ বার্ষিকিতে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট (রবিবার) বিকেলে দোয়ার মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের মাননীয় এমপি মহোদয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দূর্জয়। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান (টিপু), জেলা যুবলীগের আহ্বায়ক, আব্দুল রাজ্জাক রাজা, শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির, উপজেলা ভাইস ও প্যানেল চেয়ারম্যান এ.কে.এম মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইচ-চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, জেলা আওযামীলীগ সদস্য মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সদস্য বিশ্বজিত কুমার দাস, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পদক মোঃ গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিম প্রমুখসহ বিভিন্ন সহযোগী সংঠনের নেতা-কর্মী। শোক দিবসে দোয়া মাহ্ফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৬ আগস্ট ২০২১/ দ ম দ

