আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে হিলিতে জাতীয় শোক দিবস পালিত

আরো খবর

প্রতিনিধি,হিলিঃ

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার(১৫ আগস্ট) সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পৌর কার্যালয়, পানামা হিলি পোর্ট এ কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিটের নীরবতা পালন শেষে স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলা পরিষদ ও পৌর সভায় গাছের চারা বিতরন করা হয়। এছাড়া দুপুরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদ-মন্দির-গির্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম , ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, ওসি ফেরদৌস ওয়াহিদ, পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -