আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শোক দিবসে হতদরিদ্রের মাঝে নোয়াখালী গণপূর্ত বিভাগের ত্রাণ বিতরণ

আরো খবর

ফারুক হোসেন, নোয়াখালী:
গণপূর্ত অধিদফতরের উদ্যোগে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে সারাদেশের ন্যায়  নোয়াখালীতে হতদরিদ্রের মাঝে খাদ্য বিতরণের  কর্মসূচী ভার্চুয়ালী উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাছান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী খালেদ ছায়ফুল্ল্যা( ২)উপ-বিভাগীয় প্রকৌশলী এমদাদ মিয়া( ১)সহ উপ-সহকারী প্রকৌশলীগণ। আগত প্রতিজন হতদরিদ্রদের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, তেল, লবণ, আলু (প্রতি প্যাকেট) ১শত জনের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। এদিকে দিবসের প্রথম প্রহরে নির্বাহী প্রকৌশলী কামরুল হাছানের নেতৃত্বে গণপূর্তের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী শুরু করেন। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে জাতির জনকের মাগফেরাত কামনায় কুররান খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে উপ-সহকারী প্রকৌশলী থেকে গণপূর্তের প্রধান প্রকৌশলীর একদিনের বেতন দান করেন।

আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -