প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ):
করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা তৈরী করতে বিনামূল্য মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও ঔষধ সামগ্রী বিতরণ করেন শিবালয় উপজেলা বিএনপি। বুধবার (১২ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় শিবালয় মৎস্য বাজার ও ছোট বোয়ালী মন্ডল পাড়ার মোড়ে অসহায় ও পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার সহ সব সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু, সাবেক জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক বাবু সত্যেন কান্ত পন্ডিত (ভজন), উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ সোহেল রানা, উপজেলা যুবদল সিনিয়ন যুগ্ন-আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক পংকজ সরকার, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আঃ কাদের খান, উপজেলা ছাত্রদল যুগ্ন-আহ্বায়ক মোঃ আজিজুল হাকিমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
আলোকিত প্রতিদিন/ ১২ আগস্ট, ২০২১/ দ ম দ

