আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা তিতাসে পিস্তল ঠেকিয়ে ডাক্তারের চেম্বারে চাঁদাবাজি, আটক চাঁদাবাজ সাগর

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের গরিবের ডাক্তার খ্যাত শামসুল হুদার কাছে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনায় সন্ত্রাসী সাগর কে আজ (৯/৮/২০২১) ভোর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেফতার করে তিতাস থানা পুলিশ। তার দেওয়া তথ্যমতে সাহাপুর গ্রাম থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।
০৮ আগস্ট ২০২১ খ্রি. শামসুল হুদা নামে একজন ডাক্তার তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে একটি ভিডিও আপলোড করে একটি বার্তা পোস্ট দেন। বার্তায় তিনি দাবী করেন সাগর নামে এক সন্ত্রাসী তার চেম্বারে এসে পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে নগদ ৩৯০০০ টাকা নিয়ে গেছে এবং আরো দুই লক্ষ টাকা প্রস্তুত রাখার জন্য বলে গিয়েছে। চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে গেছে সে। সৌভাগ্যবশত তার চেম্বারটি সিসিটিভির আওতাধীন ছিল। চাঁদাবাজির এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি তার অসহায়তার কথা ব্যক্ত করে সহযোগিতা কামনা করেন।
একজন সচেতন নাগরিক উক্ত ডাক্তারের সেই পোস্টের লিংকটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে প্রেরণ করেন। এই বার্তাটি গ্রহণ করেই অভিযুক্তকে ঢাকা মেট্টোপলিটনের ডেমরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে, তার দেয়া তথ্য মতে একটি গোপন স্থান থেকে তার ব্যবহৃত অবৈধ পিস্তলটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ এর নি‌র্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নিয়োজিত দল গুলোর নেতৃত্বে ও সমন্বয়ে ছিলেন মুরাদনগর সার্কেল এর অতি. পুলিশ সুপার মীর আবিদুর রহমান।
আলোকিত প্রতিদিন/সাগর হাসান
- Advertisement -
- Advertisement -