প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, কিরাটন ফাজিল মাদ্রাসার গ্রন্থাগারিক ও জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা নুর মোহাম্মদ আজমীকে(৬০) করিমগঞ্জের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
ছাত্র বলাৎকারের ঘটনায় গ্রেফতার হওয়া মাওলানা নুর মোহাম্মদ আজমী করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামের ছেলে। তার বাবা নাম মৃত আবাল হোসেন। এ ঘটনায় মামলা দায়েরের পর মামলায় গ্রেফতার দেখিয়ে ৫দিনের রিমান্ড আবেদনসহ সোমবার ৯ আগষ্ট তাকে আদালতে পাঠানো হয়েছে। পূর্বেও এই বক্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ শোনা গেছে বলে এলাকাবাসী জানান। ৫ আগষ্ট বৃহসপতিবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট ছাত্রের বাবা অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পান। ঘটনার বিবরণে জানা যায় মাওলানা আজমী শিশুটিকে (১২) বলৎকার করলে শিশুটি তার বাবার নিকট বিষয়টি খুলে বলে। এর পরপরেই শিশুটির বাবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন এবং ৮ আগষ্ট রোববার শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। শিশুটি উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া মোড়ে প্রতিষ্ঠিত মাওলানা আজমী ও তার জামাতা খালেদ সাইফুল্লাহর পরিচালিত জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদরাসায় আবাসিক ছাত্র হিসেবে নাজেরা বিভাগে পড়তো। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচদিনের রিমান্ড আবেদনসহ মাওলানা নূর মোহাম্মদ আজমীকে সোমবার (৯ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৯ আগস্ট, ২০২১/ দ ম দ

