আলোকিত ডেস্কঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সোমবার(৯ আগস্ট) তার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ফিল্ডের সন্ধান পাওয়া গেছে। এখানে গ্যাস মজুদ রয়েছে ৬৮ বিলিয়ন ঘনফুট। প্রতিদিন সেখান থেকে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলেও তিনি জানিয়েছেন । নসরুল হামিদ বিপু বলেন, নতুন করে গ্যাস এক্সপ্লোরেশনের বিষয়ে আজকে আমি বিশেষভাবে জানাতে চাই- জকিগঞ্জে আমরা ইতোমধ্যে প্রায় ৬৮ পিসিএফ (প্রতি বর্গ ইঞ্চি) গ্যাসের সন্ধান পেয়েছি। এখানে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করতে পারব। ১২ থেকে ১৩ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা যাবে। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা। তিনি আরও বলেন, দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করার জন্য বাপেক্স এর সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই। সিনিয়র সচিবের নেতৃত্বে জ্বালানি বিভাগের যে টিম এই কাজ করেছে তাদের সবাইকে জানাই ধন্যবাদ।
আলোকিত প্রতিদিন/৯ আগস্ট/আর এম

