আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

আরো খবর

প্রতিনিধি, নোয়াখালী : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ (শনিবার) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোয়াখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব প্রমুখ।
বক্তারা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, বঙ্গমাতার অনুপ্রেরনা ও ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মতো নেতা পেয়েছেন। আর বঙ্গবন্ধুর হাতে এদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গমাতার অবদান বাঙালির ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলে যোগ করেন পিন্টু।
আলোকিত প্রতিদিন/সাগর
- Advertisement -
- Advertisement -