আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালের বাবুগন্জে গৃহবধুর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু

আরো খবর

বাবুগন্জ প্রতিনিধিঃ
বরিশালের বাবুগন্জের খানপুরা গ্রামে ঘটেছে এক গৃহ বধুর  রহস্যজনক ভাবে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরন করার ঘটনা ঘটেছে। গত শনিবার রহস্যজনক এ মৃত্যুটি ঘটে নিজ স্বামীর বাড়িতে। নিহত নারীর নাম মোসাম্মাৎ জান্নাতুল ফেরদৌস শিফা(১৯)। সকাল ১১ টায়  কোন খোজ খবর না পেয়ে, স্বামী আযাদ হোসেন জুয়েল নিজ রুমে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্বামী নিজেই স্ত্রীর লাশ খাটের উপর রেখে প্রতিবেশিদের খবর দেয়। লাশের পাশে ফাঁস দেয়ার ওড়না দেখতে পাওয়া যায়। তবে অনেকের কাছ থেকে তথ্য পাওয়া যায়,  বিয়ে হওয়ার পর থেকেই স্বামী,  স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। অনেকবার নিজেদের মধ্যে সালিশ মীমাংশাও করা হয়েছে। তবে দুই পক্ষের আলাদা আলাদা অভিযোগ পাওয়া গেছে, স্বামী আযাদ হোসেন জুয়েলের মা বলছে, তার ছেলের বউয়ের অন্য কারও সাথে পরোকিয়া ছিলো। কিন্তু জান্নাতুল ফেরদৌস শিফার আত্মীয়রা বলছে যৌতুকের জন্য প্রায়ই তাদের মেয়েকে নির্যাতন করতো। মেয়ের বাবা নাই এতিম তারপরও মেয়ের মা কষ্ট হলেও জামাই সকল চাহিদা মেটাতে চেস্টা করতো। উল্লেখ্য যে শ্বাশুরী বিধবা ভাতা পায় তাও জামাইকে দিতো। এছাড়াও গত জুলাই মাসে একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা উঠিয়ে একমাত্র জামাইকে দেয়। কিন্তু যে যত পায় সে তত চায় এরকম প্রবাদ বাক্যের সত্যতা পেলো মানুষ, তাদের মেয়ের নির্যাতনের পর মৃত্যুর মধ্য দিয়ে। গত বছর কোরবানি ঈদে মেয়েকে তুলে দেয় মসজিদের মোয়াজ্জিন এবং মুদি দোকান জামাইর হাতে । কিন্তু উপরের রুপ দেখে তো আর মানুষ চেনা যায় না। স্বামী আজাদ হোসেন জুয়েল ঘটনার পর পলাতক রয়েছে। মৃত্যুর খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে শেবাচিম হাসাপাতালে ময়নাতদন্তের মর্গে প্রেরন করেন। তদন্ত কর্মকর্তা মোঃ রিয়াদ বলেন, মৃত্যুর সঠিক  কারন ময়না তদন্ত হলে জানতে পারা যাবে। তবে এ তথ্য পাওয়া পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
আলোকিত প্রতিদিন/৮আগস্ট-২১/এইচ
- Advertisement -
- Advertisement -