প্রতিনিধি, হিলি :
হিলিতে ধানক্ষেত থেকে কার্তিক কিসকু (৪৫) নামের এক আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ রবিবার দুপুরে উপজেলার হিলি -বৈগ্রাম রাস্তা থেকে প্রায় ২শ গজ দক্ষিণে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। কার্তিক কিসকু উপজেলার চন্ডিপুর আদিবাসী পাড়া এলাকার মৃত নগেন কিসকুর ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান,উপজেলার হিলি- বৈগ্রাম রাস্তার দক্ষিন পাশে ধানক্ষেতে একটি লাশ পরে আছে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে।
আলোকিত প্রতিদিন/৮আগস্ট-২১/এইচ

