আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঢাকা মহানগর উত্তরের নব নির্বাচিত সদস্য সচিবের সাথে সাক্ষাৎ

আরো খবর

মাজেদুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) ঢাকা মহানগর উত্তরের নব নির্বাচিত সদস্য সচিব আমিনুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক,ঢাকা-১৬ (পল্লবী-রুপনগর) আসনের আগামী দিনের কান্ডারি জনাব শফিকুল ইসলাম মিল্টন। এসময় পল্লবী এবং রূপনগর থানা ও ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল সহ বিভিন্ন অংগ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন । শফিকুল ইসলাম মিল্টন তার বক্তব্যে বলেন – আগামী দিনের আন্দোলন সংগ্রামে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্র নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

আলোকিত প্রতিদিন/৭ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -