প্রতিনিধি, মুন্সীগঞ্জ :
সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি পাইলট প্রকল্প হিসেবে গণহারে করোনার টিকাদান কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার ৭ আগস্ট সকাল ৯ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ডাঃ রতন কৃষ্ণ সাহা , রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, শনিবার উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নের সাবেক ১ ওযার্ডে সকাল ৯ টায় টিকাদান কর্মসূচি শুরু হয়। উপজেলার ৯টি ইউনিয়নে প্রথম দফায় ৫ হাজার ৪শ’ ব্যক্তিকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিক্তিতে করোনার এ টিকা দেওয়া হচ্ছে। যারা ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদেরও এ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে ২৫ বছরের উর্ধ্বে নারী পুরুষ সবাই টিকা কার্যক্রমের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলার বাকী ৫টি ইউনিয়নে আগামী ৮ তারিখে টিকা দেয়া হবে। টিকাদানের প্রথম দিনে বিভিন্ন কেন্দ্রে টিকা গ্রহিতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
আলোকিত প্রতিদিন/৭ আগস্ট ২০২১/ দ ম দ

