প্রতিনিধি, বান্দরবান:
সারা দেশের ন্যায় গণটিকা ক্যাম্পেইন রুমা উপজেলায় ৭ই আগষ্ট (২০২১) রুমা সদর স্বাস্থ্য কমপ্লেক্স, রুমা সদর ইউনিয়ন, রুমা থানা মার্মা পাড়া, লুংঝিড়ি মার্মা পাড়া, পাইন্দু ইউনিয়নের চান্দা হেডম্যান মার্মা পাড়া, পাইন্দু হেডম্যান মার্মা পাড়া সহ রেমাক্রি প্রাংসা ইউনিয়নের যোগাযোগের দুর্ঘম হওয়ায় প্রাথমিক ভাবে নিজস্ব অস্থায়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু গালেংগ্যা ইউনিয়নের দুর্গম অঞ্চল যোগাযোগের কারনে প্রাথমিক টিকাদান ক্যাম্পেইন থানছি উপজেলায় অধিনস্থ বলি বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে । সূত্রে জানা গেছে, যে কোন ইউনিয়নের জনসাধারণও রুমা সদর ইউনিয়ন থেকে টিকা গ্রহণ করতে পারবে। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বামংপ্রূ মার্মা, স্বাস্থ্য কর্মী রুনি খুমী, পরিবার পরিকল্পনা বিভাগের রুস্তিমা ত্রিপুরা, রেড ক্রিসেন্ট সদস্য বৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা সেনাবাহিনী বাজার ক্যাম্প, বিভিন্ন অধিদপ্তরের গোয়েন্দা সংস্থা লোকজন উপস্থিত ছিলেন। মোট ২৪শত টিকা রুমা উপজেলা অধীনস্থ ইউনিয়ন জনসাধারণের মাঝে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডা: বামংপ্রূ মার্মা। তবে ২৫ বছর উদ্ধার হতে হবে । অসুস্থ শরীর, গর্ভবতী, চুলকানি,কাশি সর্দি থাকলে টিকা নেওয়া থেকে বিরত থাকতে হবে। রুমা উপজেলা মোট ৭ হাজার ৯৫জনকে টিকাদান কর্মসূচি আওতায় আনা টাগের্ট ছিল। রুমা সদর ৩২৪৩, পাইন্দু ইউনিয়নের ১৪৬৭, রেমাক্রি প্রাংসা ইউনিয়নের ১১০০, গালেংগ্যা ইউনিয়নের ১২৮৫ জন টিকা পাবে। কিন্তু কোভিড-১৯ প্রতিরোধে টিকা মজুদ না থাকায় প্রাথমিকভাবে শুরু করে পরবর্তী ১৪আগষ্ট থেকে গণটিকা দেওয়া শুরু হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/৭ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -