আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

অলরাউন্ডার সাকিবের আন্তর্জাতিক মঞ্চে দেড় দশক

আরো খবর

আলোকিত ডেস্কঃ

বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ থেকে ঠিক ১৫ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে নেমেছিলেন। ২০০৬ সালের ৬ আগস্ট রোববার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল দেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের। নিজের অভিষেক ম্যাচে সাকিবের  ১০ ওভারে স্বাগতিক জিম্বাবুয়ে মাত্র ৩৯ রান করেন।  সাকিব তুলে নেন ১ উইকেট। পরে ব্যাটিং করতে নেমে  ৪৯ বলে ৩০ রান করেন সাকিব। সেদিন বাংলাদেশ পায় ৮ উইকেটের সহজ জয়। আজ ঠিক ১৫ বছর পরের ৬ আগস্টেও বাংলাদেশের জার্সিতে  প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবেন সাকিব।  আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার মিশনেও সাকিবের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৫৮ টেস্ট, ২১৫ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন । টেস্টে ৫ সেঞ্চুরিতে ৩৯৩৩, ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৬৬০০ ও টি-টোয়েন্টিতে সাকিবের সংগ্রহ ১৬৬৬ রান। বল হাতে টেস্টে ২১৫, ওয়ানডেতে ২৭৭ ও টি-টোয়েন্টিতে  ৯৭ উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটেই এক নম্বর অলরাউন্ডার হওয়ার রেকর্ড গড়েছেন । প্রায় এক যুগ ধরে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব। বর্তামানেও ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার সাকিব।

- Advertisement -
- Advertisement -