আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

কন্যার বিয়েতে যৌতুক বিষাক্ত সাপ

আরো খবর

আলোকিত ডেস্কঃ
বিয়ে মানেই যৌতুক। যৌতুকবিহীন বিয়ে আমাদের সমাজে নেই বললেই চলে। আমরা জানি, যৌতুক মানে গয়না, কাপড়, রত্ন, গাড়ি, নগদ টাকা ইত্যাদি।  তবে কন্যার বিয়েতে যৌতুক হিসেবে বিষাক্ত সাপ প্রদান এমনটা শুনলে যে কেউ অবাক হবেন। এমনটাই ঘটেছে ভারতের ছত্রিশগড় রাজ্যের জগিনগর গ্রামে। জানা যায়, ভারতের ছত্রিশগড় রাজ্যের জগিনগর গ্রামের অধিবাসীদের মধ্যে এই অদ্ভুত  প্রথা প্রচলিত আছে।  এখানে কন্যার বিয়ের সময় বর পক্ষকে একুশ ধরনের বিষধর সাপ যৌতুক হিসেবে প্রদান করা হয়। শুধু তাই নয় সাপ জগিনগরের মানুষের জীবনের সঙ্গে জড়িত। সাপকে তারা অনেক ভালবাসে।  এখানে মানুষ সাপের চাষ করে, সাপ খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে। সাপকে তারা পরিবারে সন্তানের ন্যায় অত্যান্ত স্নেহে লালন-পালন করেন।  জগিনগরের মানুষ সাপকে ভক্তিভরে পূজা করে । সাপকে নাগ দেবতার প্রতীক হিসেবে মনে করে।  সাপ মারা এই গ্রামে অত্যন্ত জগন্য  কাজ।   সাপকে  গৃহপালিত জীব, আরাধনার উপাদান হিসেবে মনে করে তারা। সেজন্যই পিৃয় কন্যার বিয়ের সময় পিতারা প্রিয় সাপকেই যৌতুক হিসেবে তুলে দেয়।
আলোকিত প্রতিদিন/৬ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -