আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ০৮ বছরের শিশু নাঈম

আরো খবর

প্রতিনিধি,উলিপুর

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কর্পুরা করিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বিকাল বেলা ফুটবল খেলা দেখতে গিয়ে মারা যায় নাঈম (৮)।এলাকাবাসী সুত্রে জানা যায় মোঃ রফিকুল ইসলামের ছেলে নাঈম ওই মাদ্রাসা মাঠে খেলা দেখতে আসেন। মাদ্রাসা মাঠে ফুটবল খেলা চলছিল। অনেক লোকের ভির থাকায় নাঈমের ফুটবল খেলা দেখতে সমস্যা হওয়ায় সে মাদ্রাসার বারান্দার চালার উপর খেলা দেখতে উঠে আর তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। মাদ্রাসা ঘরের চালের টিনে বিদ্যুতের সংযোগ লাইনটি ছেড়া থাকায় টিনের চালাটি বিদ্যুৎ হয়েছিল। নাঈমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

আলোকিত প্রতিদিন/৪ আগস্ট ২০২১/ টিএম

- Advertisement -
- Advertisement -