আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক আটক

আরো খবর

প্রতিনিধি, সাভার: 
সাভারে এক শিক্ষার্থীকে ( ১৭) বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সাভারের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে, রবিবার রাতে ধামরাইর ফুটনগর এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনে ডেকে নেন রুবেল নামের এক যুবক (২৪)। পরে ওই শিক্ষার্থীকে সাভারের কাঠপট্টি এলাকার নিজ ভাড়া বাড়িতে নিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে বলাৎকার করেন রুবেল। পরে ওই শিক্ষার্থী নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বলাৎকারের বিষয়টি তার বাবা-মাকে জানান। পরে ওই শিক্ষার্থী রাতে সাভার মডেল থানায় রুবেলকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ সকালে সাভার নামাবাজারের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আসামী রুবেলকে আটক করে। নির্যাতিত ওই শিক্ষার্থীর পরিবার নির্যাতনকারীর কঠোর শাস্তি দাবি করেছেন। আসামীকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) আব্দুর রশিদ। নির্যাতিত ওই শিক্ষার্থী সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকার একটি স্কুলের দশম শ্রেণীতে পড়াশুনা করতো। তার বাড়ি ধামরাইয়ের ফুটনগর এলাকায়।
আলোকিত প্রতিদিন/২ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -