আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে গৃহবধূকে হত্যার চেষ্টা: স্বামী আটক

আরো খবর

প্রতিনিধি,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে রবিবার সকালে হালিমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে কিল ঘুশি মেরে নির্মমভাবে মারধর করে হত্যার চেষ্টা করেছে তার পাষণ্ড স্বামী। এ ঘটনায় স্বামী মুরাদ শেখ (৪০) আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন যাবত হালিমাকে মারধর করে আসছেহেলাল শেখের ছেলে মুরাদ বেশ কয়েক বার পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেছিলো গত শনিবার ও স্থানিয় মেম্বার বিচার করেছে কিন্তু নেশা খোর কসাই মুরাদ থামেনি। গতকাল সকালে প্রতিদিনের মত মারধর করা শুরু করলে স্থানিয় মহিলারা বাধা দিলে তাদের কে চাপাতি নিয়ে তেরে আসে। প্রতিবেশি খাদিজা তা তার মোবাইলে ধরান করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে সকলে জানতে পারে। স্থানিয় মেম্বর ও লোকজন গিয়ে হালিমাকে উদ্ধার করে এবং ৯৯৯ এ ফোন দেয়। ভিডিও ধারন কারি খাদিজা জানান, মুরাদ হাতে চাপাতি নিয়ে মার ধর করে এবং কেও ধরতে আসলে তাকে চাপাতি নিয়ে তেরে আসে। মালখানগর ইউ পি সদস্য মো. আবু সাঈদ জানান, আমি ঘটনা শোনতে পেরে ঘটনা স্থালে আসি। এসে দেখি মুরাদ হালিমার পেটে, পিঠে, মুখে কিল ঘুষি মারছে। আমি তাকে উদ্ধার করি এবং মুরাদ কে আটকে রেখে পুলিশ কে খবর দেই। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের মুন্সীগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান এএন হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আমরা যেখানে মানবঅধিকার হরন হয় সেখানে আমরা তাদের পাসে দারাই। আমরা হালিমার চিকিৎসার কথা বলেছি তার ভাই বলেছে তারা চিকিৎসা করবে। যদি তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয় আমি সহায়তা করবো। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, আসামিকে গেরেপ্তার করা হয়েছে। মামলা রুজু হয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রীকে মারধর করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/১ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -